গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

অসময়ে তরমুজ চাষে লাখ টাকা লাভের স্বপ্ন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
অসময়ে তরমুজ চাষে লাখ টাকা লাভের স্বপ্ন
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অসময়ে তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। ২০০ শতক জমিতে এবার তরমুজ চাষে খরচ হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। ফলন ও বাজারদর অনুকূলে থাকায় প্রায় ১০ লাখ টাকা লাভের আশা করছেন চাষিরা।

মাত্র ৬০ থেকে ৭০ দিনের আবাদে মিলছে ভালো ফলন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে প্রায় দুই লাখ টাকা লাভের প্রত্যাশা করছেন কৃষকেরা। এতে স্থানীয় কৃষকদের মধ্যে বাড়ছে অসময়ের তরমুজ চাষের আগ্রহ।

উপজেলার মাছিমেরতালুক এলাকার কৃষক সাহেদ হোসেন বলেন, ‘এবার আমি ২২ শতক জমিতে তরমুজ চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। এরই মধ্যে আড়তে ১ লাখ ৪৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। আরও ২ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারব বলে আশাবাদী।’

উপজেলার খৈয়াছরা গ্রামের কৃষক মুসলিম উদ্দিন মিয়া খান এক বিঘা জমিতে ৭০ থেকে ৮০ হাজার টাকা বিনিয়োগ করে মালচিং পদ্ধতিতে চার জাতের তরমুজ চাষ করেছেন। তরমুজগুলো ইতোমধ্যে বাজারজাতের জন্য প্রস্তুত। বাজারদর ভালো থাকলে আড়াই লাখ টাকার বেশি লাভের প্রত্যাশা করছেন তিনি।

মুসলিম উদ্দিন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রথমবারের মতো অসময়ের তরমুজ চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের সহযোগিতা ও নিজের অর্থায়নে ১৮ শতক জমিতে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট জাতের তরমুজ আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামীতে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

শুধু সাহেদ ও মুসলিম উদ্দিন নন, খৈয়াছরা ইউনিয়নের আরও পাঁচ কৃষকসহ মোট সাতজন এবার প্রায় ২০০ শতক জমিতে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট জাতের তরমুজ চাষ করেছেন। মৌসুমের বাইরে উৎপাদিত হওয়ায় বাজারে এসব তরমুজের চাহিদাও ভালো। বর্তমানে জাতভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি ক্ষেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন। এ চাষে যুক্ত হয়েছেন মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুস, বিপ্লব সিংহ ও মোহাম্মদ ইউসুফ।

খৈয়াছরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘অসময়ের তরমুজ চাষে শুরুতে কৃষকদের আগ্রহ কম ছিল। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। ভালো ফলন ও লাভের সম্ভাবনা দেখে এখন অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে চাষের পরিধি আরও বাড়তে পারে।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ হচ্ছে। প্রথমে দু-একজন চাষ করলেও তাদের দেখাদেখি এখন কয়েকজন কৃষক তরমুজ চাষে যুক্ত হয়েছেন। চট্টগ্রাম কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবার চারটি অসময়ের তরমুজ প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত আছে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ২০০ শতক জমিতে ২০ থেকে ২৫ মেট্রিক টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাত্র ৬০ থেকে ৭০ দিনে ফসল ঘরে তুলে একই জমিতে অন্য ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী
০৫ নভেম্বর ২০২৬

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার পর তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ...

শৈশবে যৌন হেনস্থার শিকার সোনারিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
০৫ নভেম্বর ২০২৬

শৈশবে যৌন হেনস্থার শিকার সোনারিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভ...

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
০৫ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছে...

সিনেমায়
০৫ নভেম্বর ২০২৬

সিনেমায়

বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। পরিচিতি পেয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে