গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

সিনেমায়

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
সিনেমায়
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। পরিচিতি পেয়েছেন দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার সেই মুকেশ ঋষিকেই দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা।

মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন মুকেশ ঋষি। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার।

এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’

বলিউডের সিনেমায় খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি আরো বিস্তৃত। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

এছাড়া ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান মুকেশ ঋষি। এবার ‘নসিব’-এর মাধ্যমে তার অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শৈশবে যৌন হেনস্থার শিকার সোনারিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
০৫ নভেম্বর ২০২৬

শৈশবে যৌন হেনস্থার শিকার সোনারিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভ...

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
০৫ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছে...

আদালতে পরীমনি, ১০ ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ঘিরে রেখেছেন গাড়ি
০৫ নভেম্বর ২০২৬

আদালতে পরীমনি, ১০ ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ঘিরে রেখেছেন গাড়ি

গ্রেফতারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বে...

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
০৫ নভেম্বর ২০২৬

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে