গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

তাসকিন-হাসানের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৪ এএম ২০২৬
তাসকিন-হাসানের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
ছবি

ছবি সংগৃহীত

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইংয়ে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন কিং ও কাভেম হজ।

দলীয় ১৪ রানেই ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন ওপেনার ব্রেন্ডন কিং। ফুলার লেন্থের বলটি মিডউইকেটে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের নাগাল এড়িয়ে সরাসরি আঘাত হানে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর পরের ওভারেই হাসান মাহমুদের শিকার হন ওয়ানডাউনে নামা কাভেম হজ। অফ স্টাম্পের বাইরের একটি ইনসুইং ছেড়ে দেওয়ার পর একই ধরনের আরেকটি বল খেলতে না গিয়ে ছেড়ে দেন তিনি। তবে এবার বলটি স্কিড করে সরাসরি আঘাত করে মিডল স্টাম্পে। মাত্র ১ রানেই থামে হজের ইনিংস।

এর আগে দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সাদমান ইসলাম। অবশ্য ক্যারিবীয়দের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

এদিকে সিলেট টেস্টে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় খেলছেন না ক্যারিবীয় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙলো ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!
০৫ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙলো ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!

ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার করেছেন রেফারি। এমন ঘটনা ঘটেছ...

দুই লক্ষ্য নিয়ে ভুটানের অপেক্ষায় বাংলাদেশ
০৪ নভেম্বর ২০২৬

দুই লক্ষ্য নিয়ে ভুটানের অপেক্ষায় বাংলাদেশ

টমাস ডুলির সাথে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে যখন এলেন তপু বর্মন, তার চোখে-মুখে চেনা হাসি নেই। তিনি...

ইয়ানসেনকে সরিয়ে স্টার্কের সিংহাসন পুনরুদ্ধার
০৪ নভেম্বর ২০২৬

ইয়ানসেনকে সরিয়ে স্টার্কের সিংহাসন পুনরুদ্ধার

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় এক সপ্তাহের বেশি টিকতে পারলেন না মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকান...

কোহলির রেকর্ডের দিনে কিউইদের সহজে হারাল ভারত
০৪ নভেম্বর ২০২৬

কোহলির রেকর্ডের দিনে কিউইদের সহজে হারাল ভারত

সুরটা বেঁধে দিলেন আর্শদিপ সিং। তার সঙ্গে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর আগে গুটিয়ে দিতে অবদান রাখলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে