গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার এই ছবিতে যুক্ত হয়ে নতুন চমক দিলেন অভিনেত্রী শ্রীলীলা। প্রথমবারের মতো ‘থালাইভা’র সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি। দুজনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। 

সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শ্রীলীলার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলা অভিনয়শিল্পীদের দলে যুক্ত হওয়ায় তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। 

 

সেখানে অভিনেত্রীর উপস্থিতির ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ‘ধর্মন’-এ অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খন্না। পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গেও এই প্রথম কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত। 

ছবিটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। 

তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে ছবিতে রজনীকান্তকে নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনুরাগীরা। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘মুলম মলারুম’ ছবির চরিত্রের সঙ্গেও ‘ধর্মন’র চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনেকে। 

 

প্রকাশিত কয়েকটি ঝলকে অভিনেতার হাতে রক্তের দাগ দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে তার চরিত্রের প্রকৃত রূপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি নির্মাতা পক্ষ।


জানা গেছে, এরই মধ্যে ছবিটির তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে। গত সেপ্টেম্বরে এই পর্যায়ের কাজ সম্পন্ন হয়। 

বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। এদিকে দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তার। এরপর একাধিক বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। 

 

ধনুষ ও মমুটীর আগামী ছবি ‘ওম’-এ ধানুষের স্ত্রী রোজা চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়রডেভিল’ ছবিতেও অভিনয় করছেন শ্রীলীলা। ‘ধর্মন’ ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। 

 

এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। এখনো ‘ধর্মন’ ছবির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট
০৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী...

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ
০৫ নভেম্বর ২০২৬

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও পরিচয় ব্যবহারের ঘট...

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
০৫ নভেম্বর ২০২৬

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে...

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা
০৫ নভেম্বর ২০২৬

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা

কার্তিক আরিয়ান একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নতুন পরিচয়ে আসছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে