গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে: ইরান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে নানা চ্যালেঞ্জ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। তার দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিজেদের মতো করে সাজানোর যে চেষ্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চালিয়ে আসছে, তা উল্টো তাদের জন্য সংকট তৈরি করেছে।

তেহরানে ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাইয়েব বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করেছিল।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, আজ আমরা বলছি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে।

তাইয়েবের মতে, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তার দাবি, এসব প্রতিবাদ মার্কিন নীতির বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান বিরোধিতার প্রতিফলন।

তাইয়েব আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের মানুষ ক্রমেই যুদ্ধের প্রতি আগ্রহ হারাচ্ছে এবং বিদেশে সামরিক অভিযানে ওয়াশিংটনের বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছে।

সূত্র: আল-জজিরা

এসি/আপ্র/০৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের বিতর্কিত চুক্তি নিয়ে তদন্তের ইঙ্গিত ডেমোক্র্যাটদের
০৫ নভেম্বর ২০২৬

ট্রাম্পের বিতর্কিত চুক্তি নিয়ে তদন্তের ইঙ্গিত ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে একক নিয়ন্ত্রণ নিশ্চিত...

অতি-গোঁড়া ইহুদি দলের সমর্থন হারালেন নেতানিয়াহু
০৫ নভেম্বর ২০২৬

অতি-গোঁড়া ইহুদি দলের সমর্থন হারালেন নেতানিয়াহু

নিজের পুরোনো মিত্র ‘অতি-গোঁড়া ইহুদি’ দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন হারিয়েছেন দখলদার ইসরায়েলের প...

প্রধানমন্ত্রী হিসেবে আইনজেনকোতকে সমর্থন আরব দলগুলোর
০৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে আইনজেনকোতকে সমর্থন আরব দলগুলোর

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির গাদি আইজেনকোতকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের আরব...

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
০৫ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে