গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম
ছবি

ছবি সংগৃহীত

জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রাচীন এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন ও ভৌগোলিক বিস্তার সম্পর্কে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। 

বুধবার(২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘মুসাঙ্গো মাতুসাডোনেনসিস’। ২০১৮ সালে উত্তর জিম্বাবুয়ের কারিবা হ্রদের উপকূল থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের ওপর ভিত্তি করে সম্প্রতি এটিকে নতুন প্রজাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আফ্রিকার এই দেশটিতে আবিষ্কৃত পঞ্চম ডাইনোসর প্রজাতি এটি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ডাইনোসরটি ট্রায়াসিক যুগে অর্থাৎ প্রায় ২১ কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত। এর দৈহিক দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে চার মিটার এবং ওজন ছিল প্রায় ২২২ কেজি। তৎকালীন সময়ের অন্য বৃহদাকার ডাইনোসরগুলোর তুলনায় এটি আকারে কিছুটা ছোট ছিল।

জিম্বাবুয়ের স্থানীয় শোনা ভাষায় ‘মুসাঙ্গো’ শব্দের অর্থ ‘ঝোপঝাড়ে বসবাসকারী’। সেই শব্দের সঙ্গে সংগতি রেখে ডাইনোসরটির নামকরণ করা হয়েছে।

‘জার্নাল অব সিস্টেম্যাটিক প্যালিওন্টোলজি’-তে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার হওয়া কঙ্কালটি জিম্বাবুয়েতে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে সুসংরক্ষিত ডাইনোসরের কঙ্কালগুলোর একটি। এতে মেরুদণ্ড, পাঁজর এবং হাত ও পায়ের বেশির ভাগ হাড় অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

গবেষকদের ধারণা, মৃত্যুর সময় প্রজাতিটির এই সদস্যটির বয়স ছিল প্রায় আট বছর। প্রাণীটি মূলত তৃণভোজী বা সর্বভুক প্রকৃতির ছিল এবং নদী কিংবা জলাশয়ের আশপাশের ঝোপঝাড়ের উদ্ভিদ খেয়ে জীবনধারণ করত।

এই আবিষ্কার প্রমাণ করে যে প্রাচীন দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছিল, যেখানে বৈচিত্র্যময় ডাইনোসর প্রজাতি বাস করত। এর আগে ২০২২ সালেও জিম্বাবুয়েতে আফ্রিকার সবচেয়ে প্রাচীন ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা।

এসি/আপ্র/২৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

দুই দফা বিষাক্ত ইনজেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা
০৭ অক্টোবর ২০২৬

দুই দফা বিষাক্ত ইনজেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা

মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যুর বদলে জ্ঞান ফিরেছে ত...

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই