গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

এক সপ্তাহে সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৬:৪৫ এএম ২০২৬
এক সপ্তাহে সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার
ছবি

ছবি গালফ নিউজ

সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে মোট ১৫ হাজার ২৮৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৮৬৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৪৮ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরো ১ হাজার ৬৬৮ জনকে আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনি, ৫৩ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানানো হয়েছে। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো ৫৪ জনকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে ১০ হাজার ৪৫৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরো ১৫ হাজার ১০৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ১ হাজার ৯৭৯ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদি আরবে বসবাসরত আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দেশটিতে ২৩ হাজার ৫৮৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ২১ হাজার ৭৫৮ জন পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মরুপ্রধান এই দেশটিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখো অভিবাসী শ্রমিক এখানে কর্মরত। সূত্র: গালফ নিউজ


সানা/ডিসি/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
০৭ অক্টোবর ২০২৬

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি...

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই