গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ভারতকে পাল্টা কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৫:০৯ এএম ২০২৬
ভারতকে পাল্টা কড়া হুঁশিয়ারি পাকিস্তানের
ছবি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী -ফাইল ছবি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে’— এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, এ ধরনের উগ্র ও যুদ্ধংদেহী বক্তব্য দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

রোববার (১৭ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, পাকিস্তান একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের অবিচ্ছেদ্য অংশ। দেশটিকে লক্ষ্য করে যেকোনও আগ্রাসী পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে পরিণত হবে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

ওই সভায় তাকে প্রশ্ন করা হয়েছিল, গত বছরের মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। জবাবে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

এর পরদিনই আইএসপিআর বিবৃতিতে ভারতের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’, ‘উগ্র-জাতীয়তাবাদী’ ও ‘সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে। পাকিস্তানের দাবি, এ ধরনের মনোভাবই দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে যুদ্ধ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কাণ্ডজ্ঞানহীনতা ও বিপজ্জনক যুদ্ধোন্মাদনার শামিল। এমন কোনও পদক্ষেপ নেওয়া হলে তার জবাবও হবে ‘সমমানের ও ব্যাপক’ এবং এর ধ্বংসযজ্ঞ একতরফা হবে না।

পাকিস্তান আরো অভিযোগ করেছে, ভারত আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, আন্তঃসীমান্ত হত্যাকাণ্ড এবং বৈশ্বিক অপপ্রচারে জড়িত রয়েছে।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ
০৮ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভক...

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছ...

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই