গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১০:১৪ এএম ২০২৬
মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়
ছবি

ছবি সংগৃহীত

এক মাসেরও বেশি সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি ভক্তরা। তাদের নতুন স্টেডিয়ামে চার ম্যাচ পর, মায়ামি গতকাল (রোববার) নু স্টেডিয়ামে তাদের প্রথম জয় উদযাপন করল। লিওনেল মেসির একটি গোল ও অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে মায়ামি।

ম্যাচের আধঘণ্টা পরই মেসি গোলমুখ খোলেন। ৩১তম মিনিটে প্রতিপক্ষের বক্স থেকে একটু দূরে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। উরুগুয়ান তারকা বক্সের মধ্যে বল বাড়ান। তারপর সেগোভিয়ার ঠেলে দেওয়া বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির আগে আরেকবার জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে বল আদানপ্রদান করে আটবারের ব্যালন ডি’অর জয়ী বক্সে ঢোকেন। তারপর পায়ের দারুণ কাজে টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন জার্মান বার্তেরামেকে। মেক্সিকোর আন্তর্জাতিক ফুটবলারের গোল করতে সমস্যা হয়নি।

দারুণ এই রাত মেসি দ্বিতীয় গোল করে স্মরণীয় করতে পারতেন। স্টপেজ টাইমে তার চমৎকার ফ্রি কিক টিম্বার্সের দেয়ালের ওপর দিয়ে লক্ষ্যে ছুটেছিল। প্রতিপক্ষ কিপার জেমস পান্তেমিস দারুণ সেভে তাকে মৌসুমের ১৩তম গোলবঞ্চিত করেন।

মেসি জাদুতে নু স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল মায়ামি। তিন ড্র ও এক হারের পর নতুন ভেন্যুতে প্রথম জয় এলো। বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। হেরনদের সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি
২১ অক্টোবর ২০২৬

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

জাতীয় দলের হয়ে সবশেষ খেলার পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। বারবার উপেক্ষিত হলেও ভারতের প্রতিনিধিত...

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
২১ অক্টোবর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা।...

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক
২১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক

চোটাক্রান্ত অ্যান্টোয়ান সেমেনিও ও আর্লিং হলান্ডের শূন্যতা বুঝতেই দিলেন না ফিল ফোডেন। দারুণ এক হ্যাটট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে