গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

খুলনায় কোরবানির জন্য প্রস্তুত দেড় লাখ পশু

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৯:০৫ এএম ২০২৬
খুলনায় কোরবানির জন্য প্রস্তুত দেড় লাখ পশু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য এক লাখ ৬৩ হাজার ২২৯টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি হওয়ায় এবার উদ্বৃত্ত থাকবে আট হাজার ৭৭৩টি পশু।

রোববার (১৭ মে) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় এ তথ্য জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জেলা প্রশাসক বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সড়কের ওপর কোনও কোরবানির পশুর হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহনের কারণে যাতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত পরিমাণ জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখারও নির্দেশ দেন। পাশাপাশি নদী ও খাল পুনঃখনন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, শিশুদের হামের টিকা প্রদানের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং এখনও টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, খুলনায় এবার মোট স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের সংখ্যা ২৫টি। এসব হাটে সেবা দিতে ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে