গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিঁপড়া পাচারে চীনা নাগরিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
পিঁপড়া পাচারে চীনা নাগরিকের কারাদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

কেনিয়ায় জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা করার দায়ে এক চীনা নাগরিককে ১০ লাখ শিলিং জরিমানা ও ১২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৫ এপ্রিল) এক রায়ে এ দণ্ড ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ঝাং কেকুনকে গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ তল্লাশি করে ২ হাজার ২০০টির বেশি জীবিত গার্ডেন পিঁপড়া উদ্ধার করা হয়।

আদালত বলেন, সাম্প্রতিক সময়ে দেশে এ ধরনের পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর শাস্তি দেওয়া জরুরি, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।

তদন্তে জানা গেছে, উদ্ধার করা পিঁপড়াগুলো চীনের বাজারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। সেখানে শৌখিন সংগ্রাহকরা ‘ফর্মিকারিয়াম’ নামে স্বচ্ছ পাত্রে পিঁপড়ার কলোনি তৈরি করে তাদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং এ জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেন।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে আদালতে দোষ স্বীকার করেন ঝাং কেকুন। তবে তার আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলায় কেনিয়ার নাগরিক চার্লস মওয়াঙ্গিকেও অভিযুক্ত করা হয়েছে, যিনি পিঁপড়াগুলো সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বর্তমানে জামিনে মুক্ত আছেন। তার মামলার শুনানি এখনো হয়নি।

রায়ে ম্যাজিস্ট্রেট আইরিন গিচোবি বলেন, বিপুল পরিমাণ পিঁপড়া সংগ্রহ ও পাচারের ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরও একই ধরনের ঘটনায় কয়েকজনকে জরিমানা করা হয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ঐতিহ্যগত বন্যপ্রাণী পাচারের পাশাপাশি এখন কম পরিচিত প্রাণীর দিকেও পাচারকারীদের আগ্রহ বাড়ছে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে