গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৯ এএম ২০২৬
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ফ্রান্সে
ছবি

ছবি সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল দেশটি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই আইনকে তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে এটি কার্যকর করা হবে।

আইন পাসের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় মাখোঁ বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায় ফ্রান্স ইউরোপকে নতুন পথ দেখাচ্ছে। তিনি বিলটি পাস করায় পার্লামেন্ট সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবিধানিক পরিষদের অনুমোদনের পর আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (২১ জুলাই) উচ্চকক্ষে অনুমোদনের পর জাতীয় পরিষদে ২৭৯ ভোটে বিলটি পাস হয়। এর বিপক্ষে ভোট দেন ৮১ জন আইনপ্রণেতা।

নতুন আইন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এ বয়সী ব্যবহারকারীদের আগে খোলা অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে।

ডিজিটালবিষয়ক মন্ত্রী আনে ল্য আনা জানিয়েছেন, বয়স যাচাইয়ের প্রযুক্তি ইতোমধ্যে প্রস্তুত। আগামী চার মাসের মধ্যে ব্যবহারকারীদের বয়স যাচাই করা হবে। যাদের বয়স ১৫ বছরের কম, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আইন কার্যকর হওয়ার পর নতুন শিক্ষাবর্ষ থেকে উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞাও বাস্তবায়ন করা হবে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার গত বছরের এক প্রতিবেদনে বলা হয়, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম কিশোর-কিশোরীদের, বিশেষ করে মেয়েদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তবে অনলাইন বিশ্বকোষ ও শিক্ষামূলক কিছু ওয়েবসাইটকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া শিশু বা তাদের অভিভাবকদের বিরুদ্ধে কোনো শাস্তির বিধান রাখা হয়নি।

ফ্রান্স, গ্রিস ও স্পেনের উদ্যোগের পর ইউরোপীয় কমিশনও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ লক্ষ্যে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের আইন কার্যকর করেছিল। এবার একই পথে হাঁটল ফ্রান্স।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, বিবিসি

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!
০৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!

অনলাইনের একটি পোস্ট কখনো কখনো বাস্তব দুনিয়ায় বড় ধরনের আতঙ্ক তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ায় তেমনই ঘটে...

শেষকৃত্য শুরুর পর ১১ দিন পর জীবিত উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

শেষকৃত্য শুরুর পর ১১ দিন পর জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন ৬৪ বছর বয়সী চন্দিকা শ্রেষ্ঠা। তাকে ম...

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
০৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এক স...

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে