গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৮ এএম ২০২৬
বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়েছিলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার আরেকটি ইতিহাসের পাতা দখল করেছেন। সিএফ মন্ট্রিলকে হারানোর ম্যাচে গোল করে প্রথম কোনো ‘টিনেজার’ হিসেবে টানা পঞ্চম ম্যাচে গোলে অবদান রাখলেন কাভান।

এমএলএসের ম্যাচটিতে আজ (রোববার) মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। ১৬ বছর বয়সী এই মার্কিন ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এখন আলোচনার কেন্দ্রে।

প্রথমে ফিলাডেলফিয়ার এক ফুটবলার বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের আগুয়ান গোলরক্ষকের কাছে পরাস্ত হন। পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে জড়ান কাভান সুলিভান। একাধিক প্রতিপক্ষের বাধা এড়াতে তিনি সফল হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে চতুর্থ গোল করলেন কাভান।

চলতি মৌসুমে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট নিয়ে মোট ১১ গোলে অবদান রাখলেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই কাভান। যা এমএলএসে ১৬ বা এর কম বয়সী (টিনেজার) ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেড্ডি আদু ‘টিনেজার’ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১০ গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংঘাতের মধ্যেই জানুয়ারিতে সৌদিতে এশিয়া কাপ ফুটবল
২৬ অক্টোবর ২০২৬

সংঘাতের মধ্যেই জানুয়ারিতে সৌদিতে এশিয়া কাপ ফুটবল

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই ২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের সূচি ঘোষণা করেছে এশিয়...

স্পোর্টি সাজে মেহজাবীন, নজর কাড়ছে তরুণ প্রজন্মের ফ্যাশন
২৬ অক্টোবর ২০২৬

স্পোর্টি সাজে মেহজাবীন, নজর কাড়ছে তরুণ প্রজন্মের ফ্যাশন

কখনো পশ্চিমা পোশাকে গ্ল্যামারাস, কখনো চিরচেনা দেশি সাজে স্নিগ্ধ—প্রতিবারই নতুন রূপে ধরা দেন অভিনেত্র...

১০ মিটার দূর থেকেই ইয়ামালের প্রতিভা বুঝেছেন মরিনিও
২৬ অক্টোবর ২০২৬

১০ মিটার দূর থেকেই ইয়ামালের প্রতিভা বুঝেছেন মরিনিও

স্পেনের জাতীয় দলে একসঙ্গে খেলেছেন মার্ক কুকুরেল্লা ও লামিন ইয়ামাল। বিশ্বকাপজয়ী এই দুই তারকা ক্লাবের...

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
২৫ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে