গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২০ এএম ২০২৬
সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে পোশাক বা স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের অনেক শিক্ষার্থীই মাত্রাতিরিক্ত ডিভাইস আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার মাধ্যমেই মূলত এই সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব। এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়াতে শিক্ষকদের মনিটরিং ও নজরদারি আরো জোরদার করার তাগিদ দেন তিনি।

যেসব শিক্ষক সময়মতো স্কুলে উপস্থিত হন না কিংবা পাঠদানে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনাও দেন তিনি। একই অনুষ্ঠানে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হতে যাচ্ছে বলেও জানান মিলন।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে