গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১২ এএম ২০২৬
জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর
ছবি

ছবি সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর।

বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পৌঁছে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্নাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, নৈতিক স্খলন হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় পদ ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। তাকে আমরা আর এমপি দেখতে চাই না। শ্যামনগরে তাকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। মুখে ইসলামের কথা বলে অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। আমরা কলঙ্কিত, লজ্জিত। আমরা আশা করব জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠণিক ব্যবস্থা নিয়ে আমাদের কলঙ্কমুক্ত করবেন।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে। এ নিয়ে বিতর্কের মুখে নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে তার বিয়ের দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে