গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৫৮ এএম ২০২৬
সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে, বার্তাসংস্থা রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস ভবনে আগুন দেখা যায়। একই সময়ে এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে রিয়াদের কূটনৈতিক কোয়ার্টার যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসন রয়েছে সেখানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপর আকাশে ধোঁয়া উঠতে দেখি।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা

এসি/আপ্র/০৩/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
০৭ অক্টোবর ২০২৬

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি...

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই