গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:২১ এএম ২০২৬
আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি

আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের কাছে বাকি থাকা বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পরিশোধ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। একই সঙ্গে জাতিসংঘে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন ওয়াল্টজ। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।  
মাইক ওয়াল্টজ বলেছেন, খুব শিগগিরই আপনারা অর্থের একটি প্রাথমিক কিস্তি দেখতে পাবেন। এটি আমাদের বার্ষিক চাঁদার একটি উল্লেখযোগ্য অগ্রিম পরিশোধ হবে। মোট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি, তবে বিষয়টি কয়েক সপ্তাহের মধ্যেই ঘটবে।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিয়মিত জাতিসংঘ বাজেটের বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছেই পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২.১৯ বিলিয়ন ডলার। এর বাইরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের আরো ২.৪ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ ট্রাইব্যুনালের জন্য ৪৩.৬ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত বছর নিয়মিত বাজেটে কোনো অর্থ দেয়নি। ফলে ওই বছরের জন্য তাদের বকেয়া দাঁড়িয়েছে ৮২৭ মিলিয়ন ডলার। পাশাপাশি ২০২৬ সালের জন্যও আরো ৭৬৭ মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে। বকেয়া চাঁদা পরিশোধ না হওয়ায় ১৯৩ সদস্যের এই সংস্থাটি ‘তাৎক্ষণিক আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়েছে, যার বড় অংশই যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। এ পরিস্থিতিতে দুটি পথ খোলা রয়েছে, সব সদস্য রাষ্ট্রকে দায়িত্ব পালন করে বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে অথবা জাতিসংঘকে টিকিয়ে রাখতে এর আর্থিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।

সানা/কেএমএএ/আপ্র/৭/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে