গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অক্সফোর্ড, কেমব্রিজকে পেছনে ফেলল ইম্পেরিয়াল কলেজ লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৭ এএম ২০২৬
অক্সফোর্ড, কেমব্রিজকে পেছনে ফেলল ইম্পেরিয়াল কলেজ লন্ডন
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের একট প্রধান র‌্যাঙ্কিংয়ে অক্সফোর্ড ও কেমব্রিজকে পেছনে ফেলে লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠান বছরের সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব পেয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন ও অত্যন্ত মর্যাদাপূর্ণ দ্য টাইমস এন্ড দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৭ এ সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে। 

বিশ্ববিদ্যালয়টি তিনটি ধাপ এগিয়ে সেরার সম্মান অর্জন করেছে। গাইডের সার্বিক জাতীয় র‌্যাঙ্কিংয়েও ইম্পেরিয়াল ষষ্ঠ অবস্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে বলে স্থানীয় গণমাধ্যম লন্ডন নাও জানিয়েছে। এই প্রথম লন্ডনের এই বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলল। এখন র‌্যাঙ্কিংয়ে কেমব্রিজ ও অক্সফোর্ডের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। গুড ইউনিভার্সিটি গাইডের ৩৩ বছরের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার এই দুই শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষ তিনের বাইরে থাকল।


ইম্পেরিয়াল স্নাতকদের কর্মসংস্থানের জন্য বছরের সেরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল স্কুল অব দ্য ইয়ারও হয়েছে। টাইমস এন্ড দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৭ এর একটি জাতীয় র‌্যাঙ্কিংও করেছে। এ তালিকায় প্রথম হয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়। 

দ্বিতীয় স্থানে আছে লন্ডন স্কুল অব ইকোনমিকস এন্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) । ইম্পেরিয়াল আছে তৃতীয় স্থানে আর কেমব্রিজ চতুর্থ ও অক্সফোর্ড পঞ্চম স্থানে। এই গাইডে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, ইম্পেরিয়ালের স্নাতকদের ৯০ দশমিক ৪ শতাংশই ফার্স্ট ক্লাস বা আপার সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স ডিগ্রি অর্জন করেছে। আর স্নাতকদের কর্মসংস্থানের সুযোগের হার ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। 

তিনটি প্রধান খেতাব পাওয়ার পাশাপাশি ইম্পেরিয়াল অত্যন্ত প্রশংসিত ‘রাসেল গ্রুপ ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ এবং লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রানার-আপ হয়েছে।


এলএসই লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় এবং রাসেল গ্রুপ ইউনিভার্সিটি অব দ্য ইয়ার হয়েছে। গুড ইউনিভার্সিটি গাইড শিক্ষা প্রদানের গুণমান, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, ডিগ্রি অব্যাহত রাখার হার এবং স্নাতকদের কর্মসংস্থানের সম্ভাবনাসহ বিভিন্ন মানদণ্ড ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে। 

 

২০২৭ সালের সংস্করণে ১৩৩টি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি এবং ৭০টি বিষয়ভিত্তিক তালিকার পাশাপাশি এতে গবেষণা সংক্রান্ত সুনাম, সুযোগ সুবিধা এবং বৃত্তি ও আর্থিক সহায়তার মতো বিষয়গুলোর তথ্যও রয়েছে। টাইমস এন্ড সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৭ এর সম্পূর্ণ ও অনুসন্ধানযোগ্য সংস্করণটি ১৮ সেপ্টেম্বর, শুক্রবার অনলাইনে প্রকাশিত হয়েছে।

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু
২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্...

ইমরান খানের বোন আলিমা আটক
২০ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের বোন আলিমা আটক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আল...

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ই...

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই