গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রিকসের পারিবারিক ছবিতে মধ্যমণি মোদির দুই পাশে পুতিন-শি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৮ এএম ২০২৬
ব্রিকসের পারিবারিক ছবিতে মধ্যমণি মোদির দুই পাশে পুতিন-শি
ছবি

নয়াদিল্লিতে সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস নেতারা -ছবি এনডিটিভি

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। রোববার (১৩ সেপ্টেম্বর) সম্মেলনের ফাঁকে ১১ সদস্যের জোটের নেতারা এ ছবিতে অংশ নেন।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন চীন, রাশিয়া, ইরান ও ভারতসহ ব্রিকসের সদস্যদেশগুলোর নেতারা। এর মধ্য দিয়ে এ বিষয়ে আগের মতপার্থক্য কাটিয়ে জোটের নেতারা ঐকমত্যে পৌঁছেছেন।

‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে মাঝখানে ছিলেন মোদি। তাঁর ডান ও বাম পাশে ছিলেন পুতিন ও শি জিনপিং। সম্মেলনে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে - এমন কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন, ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানানো হয়। পাশাপাশি ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলারও নিন্দা করা হয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া সংঘাত প্রতিরোধ, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাদক ও অস্ত্র পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সংগঠিত অপরাধের মতো আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে ব্রিকস। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাণিজ্য সম্পর্ক, সীমান্তে শান্তিতে জোর শি-মোদীর
১৩ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য সম্পর্ক, সীমান্তে শান্তিতে জোর শি-মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের...

নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
১৩ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস

পরাশক্তিগুলো নিজেদের ক্ষমতার সীমা স্বীকার করতে না চাওয়ায় বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য কর...

ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি হলো ১৯ লাখ ৩০ হাজার ডলারে
১৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি হলো ১৯ লাখ ৩০ হাজার ডলারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি প্রায় ১৯ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্ক...

কবি ও ঔপন্যাসিক কেতকী কুশারী ডাইসন মারা গেছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

কবি ও ঔপন্যাসিক কেতকী কুশারী ডাইসন মারা গেছেন

ভারতীয় বংশোদ্ভূত কবি, ঔপন্যাসিক, অনুবাদক ও গবেষক কেতকী কুশারী ডাইসন মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে