গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৬ এএম ২০২৬
ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং শেষ পর্যন্ত তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

ট্রাম্প বলেন, তেলের দাম দ্রুত কমবে। একই সঙ্গে তিনি আবারো দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৪ ডলারে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা বাড়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র তার সম্পদে নতুন করে হামলা চালালে তারা পাল্টা জবাব দেবে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে সর্বশেষ লেনদেনের সময় ব্রেন্ট তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকিমূল্য যোগ করছেন।

বিশ্বের অপরিশোধিত তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ফলে এই অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রত...

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের
০৮ সেপ্টেম্বর ২০২৬

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান...

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ
০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী বছরের ১...

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা
০৮ সেপ্টেম্বর ২০২৬

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা

গাজায় খাবারের সংকট এখন শুধু একবেলা খাবার জোগাড়ের লড়াই নয়; অনেক পরিবারের কাছে এটি হয়ে উঠেছে শিশুদের ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে