গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩২ এএম ২০২৬
সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের
ছবি

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স -ফাইল ছবি

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তিনি।

‘সুপারইন্টেলিজেন্ট’ বা অতিমাত্রায় বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা স্থায়ীভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে গত বৃহস্পতিবার নতুন একটি বিলও উপস্থাপন করেছেন স্যান্ডার্স। তাঁর প্রস্তাব, উন্নত এআই ব্যবস্থার বিকাশের ওপর আপাতত বিরতি দেওয়া হোক, যতক্ষণ না এ ধরনের প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি ও নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো যখন ক্রমাগত আরো শক্তিশালী মডেল তৈরি করছে, তখন এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগও বাড়ছে। এমন পরিস্থিতিতেই স্যান্ডার্সের এই উদ্যোগ সামনে এল।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে নিষিদ্ধ ঘোষিত সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা তৈরির সঙ্গে যুক্ত নির্বাহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে সক্ষম এমন এআই ব্যবস্থা তৈরিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে এতে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য অপব্যবহার নিয়েই মূলত উদ্বেগ প্রকাশ করেছেন স্যান্ডার্স। তাঁর উদ্বেগের উদাহরণ হিসেবে তিনি ওপেনএআইয়ের একটি এআই এজেন্টের অবৈধ কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন।

স্যান্ডার্সের এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়ছে এবং অর্থনীতি, কর্মসংস্থান, নিরাপত্তা ও মানবজীবনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে বিতর্ক তীব্র হচ্ছে। তাঁর মতে, প্রযুক্তির বিকাশের গতি নিয়ন্ত্রণের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার আগেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রত...

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ
০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী বছরের ১...

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা
০৮ সেপ্টেম্বর ২০২৬

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা

গাজায় খাবারের সংকট এখন শুধু একবেলা খাবার জোগাড়ের লড়াই নয়; অনেক পরিবারের কাছে এটি হয়ে উঠেছে শিশুদের ম...

নাম বদলের প্রস্তাব থেকে ইরানকে হুমকি ট্রাম্পের
০৮ সেপ্টেম্বর ২০২৬

নাম বদলের প্রস্তাব থেকে ইরানকে হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 29 সেকেন্ড আগে