গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের
ছবি

ছবি সংগৃহীত

অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে পণ্য বিক্রি করে ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা।

নিলামের মাধ্যমে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পড়ে থাকা পণ্য সরানোর পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়ছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে। আর নিলামের উপযোগী নয়—এমন পণ্য ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আয় হয়।

২০২২ সালে ৪২টি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে ১৩০ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়। ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে রাজস্ব আসে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

২০২৪ সালে ৫৫টি নিলামের মাধ্যমে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা এবং ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে ১২৭ কোটি ৬৭ লাখ টাকা আয় হয়।

চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি অনলাইন ও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ বলেন, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিলাম ব্যবস্থাপনা, পণ্যের তালিকা প্রস্তুত এবং নিলামে বিক্রি হওয়া পণ্য বুঝিয়ে দেওয়ার কাজে তাঁর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে। স্বল্প সময়ে নিলাম থেকে এত বেশি রাজস্ব আদায় একটি রেকর্ড।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এসব পণ্য বিক্রি থেকে রাজস্ব আয়ও বেড়েছে।

তিনি আরও বলেন, নিলামের উপযোগী নয়—এমন পণ্য সরিয়ে বন্দরের ইয়ার্ড খালি করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই মাসে রপ্তানি আয় ছাড়ালো সাড়ে ৭ বিলিয়ন ডলার
০৭ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে রপ্তানি আয় ছাড়ালো সাড়ে ৭ বিলিয়ন ডলার

জ্বালানি সংকট ও বিনিয়োগ খরার মধ্যেও রপ্তানি খাতে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই...

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
০৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-...

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২০৩০ সালে বড় বাজারের সম্ভাবনা
০৭ সেপ্টেম্বর ২০২৬

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২০৩০ সালে বড় বাজারের সম্ভাবনা

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ খাতে প্রায় ২০০...

দেশের রিজার্ভ আরো বাড়লো
০৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের রিজার্ভ আরো বাড়লো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কিছুটা বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে