গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

এক শাড়ি ধরে পাহাড়ে উঠে প্রাণে বাঁচলেন ২১ তীর্থযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
এক শাড়ি ধরে পাহাড়ে উঠে প্রাণে বাঁচলেন ২১ তীর্থযাত্রী
ছবি

গত শুক্রবার রাতে নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে তারা চেন্নাইয়ে ফেরেন -ছবি সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে শাড়ি ও তার ধরে পাহাড়ের ঢাল বেয়ে উঠে প্রাণে বেঁচেছেন ভারতের তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রী। তাদের বেশিরভাগের বয়স ৫০ বছরের বেশি। প্রায় দেড় দিন পর সামরিক হেলিকপ্টারে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের। গত শুক্রবার রাতে নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে তারা চেন্নাইয়ে ফেরেন।

তীর্থযাত্রীরা জানান, রাসুয়া এলাকায় যাওয়ার পথে তাদের তিনটি বাসের বহরের দ্বিতীয় বাসটি কাদায় আটকে যায়। মেরামতের জন্য কয়েক মিনিট বাসটি থামানোই শেষ পর্যন্ত তাদের জীবন বাঁচিয়ে দেয়। হঠাৎ বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দের পর পাহাড় থেকে পাথর ও কাদার স্রোত নেমে আসে। পেছনের একটি বাস কাত হয়ে যেতে দেখে চালক সবাইকে দ্রুত বাস থেকে নেমে উঁচু স্থানে যেতে বলেন।

বাস থেকে বেরিয়ে ২১ জনকে প্রায় একতলা সমান কাদামাটির ঢাল বেয়ে ওপরে উঠতে হয়। বারবার পা পিছলে নিচে পড়ে যাচ্ছিলেন তারা। দলের সদস্য পুঙ্গোদি পাহাড়ের ওপরে উঠে নিজের শাড়ি নিচে নামিয়ে দেন। শাড়ি ও একটি তার ধরে একে একে তারা ওপরে উঠতে থাকেন। একজন নারী একা উঠতে না পারায় তাঁর কোমরে শাড়ি বেঁধে অন্যরা টেনে ওপরে তোলেন।

কাঞ্চিপুরমের একটি স্কুলের প্রধান শিক্ষিকা সত্যা জানান, কাদা ও পাথরের স্রোতটি সুনামির ঢেউয়ের মতো ৭০ থেকে ৮০ ফুট উঁচু হয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। পাহাড়ে ওঠার পথেও ছিল চরম ঝুঁকি। চার ফুট উঠলে পাঁচ ফুট নিচে পিছলে পড়ার মতো অবস্থা হচ্ছিল।

পরে তারা সশস্ত্র পুলিশ বাহিনীর একটি ক্যাম্পে পৌঁছালে পানি ও বিস্কুট পান। পরদিন আরো প্রায় তিন ঘণ্টা কাঁটাঝোপ ও সরু পাহাড়ি পথ পেরিয়ে হেলিকপ্টারে ওঠার স্থানে পৌঁছান। ভুল পথে চলে গেলে এক নেপালি ব্যক্তি তাদের সঠিক পথ দেখান। পরে সামরিক হেলিকপ্টারে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তবে একই তিন বাসে থাকা আরো ৩৬ জন এবং চেন্নাই থেকে যাওয়া ৪৯ সদস্যের আরেকটি তীর্থযাত্রী দলেরও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তামিলনাড়ুর মন্ত্রী এ রাজমোহন জানিয়েছেন, রাজ্য থেকে ৪০০ জনের বেশি মানুষ নেপালে গিয়েছিলেন; তাঁদের মধ্যে ৯০ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।

উদ্ধার হওয়া এক তীর্থযাত্রী নেপাল সরকার, নেপাল সেনাবাহিনী, ভারতীয় দূতাবাস ও তামিলনাড়ু সরকারকে ধন্যবাদ জানিয়ে ঘটনাটিকে ‘অলৌকিক এক যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
সানা/আপ্র/৩১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে শুরু তেল উত্তোলন, জাগলো নতুন আশা
৩১ আগস্ট ২০২৬

পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে শুরু তেল উত্তোলন, জাগলো নতুন আশা

দীর্ঘ অপেক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার...

ইরানে আট মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
৩১ আগস্ট ২০২৬

ইরানে আট মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আফগানিস্তানের অন্তত ২০ নাগরিকের মৃত্য...

তদন্তের পর চীনের দুই শীর্ষ জেনারেল অপসারিত
৩১ আগস্ট ২০২৬

তদন্তের পর চীনের দুই শীর্ষ জেনারেল অপসারিত

শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে তদন্তের পর চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক কমিশন থেকে দুই শীর্...

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৭৫০
৩১ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৭৫০

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই