গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৭ এএম ২০২৬
বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বললো ভারত
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ বা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পায় তাহলে তারা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবেন।

এরআগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা ব্যবস্থায় যদি বাংলাদেশ যুক্ত হওয়ার আমন্ত্রণ পায় তাহলে তারা এটি ইতিবাচক হিসেবে নেবেন।

এ নিয়ে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যটি রণধীরের দৃষ্টিগোচর করেন এক সাংবাদিক।

জবাবে রণধীর বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।”

এছাড়া রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যা নিয়েও প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে রণধীর বলেন, তিনি বাংলাদেশের হিন্দু সম্পদ্রায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি কথা বলেন। তিনি জানান, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার প্রস্তাব বা আগ্রহ দেখায় তাহলে তারা এ নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।”

তিনি আরো বলেন, “একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তিতে সেসব দেশ যোগ দিতে পারবে যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে প্রতি একই অঙ্গিকার ব্যক্ত করে।”

বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি কোনো দেশ এতে যুক্ত হতে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় তাহলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে। তবে চুক্তিটি বর্তমানে একদমই প্রাথমিক অবস্থায় আছে বলে জানান তিনি।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল
২৯ আগস্ট ২০২৬

চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার কয়েক ঘণ্টার মধ্...

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় আড়াই হাজার

নেপাল ও চীনের হিমালয় সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। স্থানীয় সময় শুক্রবা...

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
২৯ আগস্ট ২০২৬

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসলামী সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূ...

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নিবিড় নজর ভারতের
২৯ আগস্ট ২০২৬

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নিবিড় নজর ভারতের

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের আলোচনা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে