গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো: টাইগার বোলিং কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩১ এএম ২০২৬
টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো: টাইগার বোলিং কোচ
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ফেরার পর বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানান বিসিবির কয়েকজন পরিচালক। এ সময় ক্রিকেটার মিষ্টিমুখও করানো হয়। এরপর সাংবাদিকদের সামনে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।  

জুবায়ের বলেন, ‘এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়ত দ্বিতীয় ম্যাচে আরো ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে। পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’

তালহা মনে করেন দ্বিতীয় টেস্টে টস জিতলে দৃশ্যপট আলাদা হতে পারতো। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে তারা যেভাবে কামব্যাক করেছে, আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’

প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুমে, মাঠে, মাঠের বাইরে কাজ করা নিয়ে তালহা জানান, ‘আমি অনেক দিন ধরে কাজ করছি, কোচিং করাচ্ছি। ফলে অত নতুন ছিল না। শুধু কাদের নিয়ে প্ল্যান সাজাচ্ছি সেই ব্যাটারগুলো নতুন ছিল। অজি ব্যাটারদের দুর্বলতা বের করা, আমাদের অ্যানালিস্ট শাওন অনেক সাহায্য করেছে। তাদের দুর্বল জায়গাতে আমরা অনেক বল করেছি।’

তালহা জুবায়ের আরো বলেন, ‘টেস্ট জেতার পর যেখানে গিয়েছিল সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। সবাই অনেক সমর্থন করেছে। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মত ব্যাপার।’

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
২৮ আগস্ট ২০২৬

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সব ঠিক থাকলে আজকের দিনেই তথা ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বর...

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
২৭ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার

বাংলাদেশ অ-২০ ফুটবল দল আজ রাতে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তান রওনা হবে। দেশ ছাড়ার...

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত
২৭ আগস্ট ২০২৬

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছ...

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি
২৭ আগস্ট ২০২৬

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও চলে এলো। ফরাসি ক্লাব লিল থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে