গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মালিকের সাহায্যে হাসপাতালে চোর

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মালিকের সাহায্যে হাসপাতালে চোর
ছবি

ছবি সংগৃহীত

বরগুনায় ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে ভিমরুলের কামড়ে নিচে পড়ে আহত হয়েছেন দবির নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় উঠে দাঁড়াতে না পেরে শেষ পর্যন্ত বাড়ির মালিককেই ডাকেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের বাড়ির একটি নারিকেল গাছে ডাব চুরি করতে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কাটার পর সেগুলো মাটিতে ফেলেন তিনি। একপর্যায়ে গাছে থাকা ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুল তাকে কামড়াতে শুরু করে।

এ সময় ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যান দবির। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় গাছের নিচে পড়ে থেকে তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না।

পরে সকালে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে সাহায্য চান দবির। তার চিৎকার শুনে বাড়ির বাসিন্দারা গিয়ে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেলাল বলেন, এলাকার গাছের ডাব ও সুপারি তারই। সকালে ঘুম থেকে উঠে ওই যুবকের ডাক শুনে বাইরে গিয়ে দেখেন, ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবির নামে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত ছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে