গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২০ এএম ২০২৬
ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৩৫ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২৫ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৭ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, ময়মনসিংহে ৯২ জন, রাজশাহীতে ৯৯ জন এবং রংপুরে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

সানা/আপ্র/কেএমএএ/১৬/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০
১৬ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও ম...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা কতটা কার্যকর, কতটা নিরাপদ?
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা কতটা কার্যকর, কতটা নিরাপদ?

স্বাস্থ্য প্রতিদিন===

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যুসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১-এ
১৫ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যুসহ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১-এ

ডেঙ্গুর প্রকোপে দেশে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ১০ জনের মৃত্যু হ...

নাক ডাকা কি শুধু বিরক্তির শব্দ?
১৫ অক্টোবর ২০২৬

নাক ডাকা কি শুধু বিরক্তির শব্দ?

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে