গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৮:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
ছবি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহরের একটি চীনা রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। কারণ, দেশের প্রয়োজন আছে, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। নির্বাচনী প্রক্রিয়া ছিল না। আজকে নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি। এই যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে।”

তিনি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য যে যেখানে আছেন, সবার দায়িত্ব সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো পার করা। দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে চেষ্টা করতে হবে। অন্তত নিয়মিত কাজগুলো করে যেতে পারলেও বাংলাদেশে উন্নয়ন সম্ভব।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। সবাই একেকভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করেছেন। এখন দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। তিন বছর আগেও এমন জীবন ফিরে পাওয়ার কথা তাঁরা চিন্তা করেননি। এই স্বাভাবিক জীবন ধরে রাখতে হবে। এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছেন, এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে অভাব-অনটন রয়েছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এসব প্রতিকূলতার মধ্য দিয়েই চলতে হচ্ছে। এরপরও যদি স্বাভাবিক জীবন না পাওয়া যায়, তাহলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা, সমাজকর্ম এবং মানবকল্যাণে নিয়োজিত থাকার পাশাপাশি রাজনীতিরই বা কী মূল্য থাকে?

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, সারাদেশে তাঁরা যেভাবে কাজ শুরু করেছেন, তাতে বলতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহতী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন। তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রামী জীবন এবং আন্দোলন-সংগ্রামে নির্যাতিত ও অত্যাচারিত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, শেষ পর্যন্ত তিনি তাঁদের ছেড়ে চলে গেছেন। একই পরিবারের একজন তিনবারের প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এবং আরেকজন এখন নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই দেশ পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, তাঁরা বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং সংসদে সুন্দর আলোচনাও করেন। কিন্তু বাইরে গিয়ে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। কখনো রেগে গিয়ে অন্য কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করেন, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব দিক বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
সানা/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে