গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

মেসির জাদুতে গুগলেও ইতিহাসের সর্বোচ্চ সার্চ রেকর্ড

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
মেসির জাদুতে গুগলেও ইতিহাসের সর্বোচ্চ সার্চ রেকর্ড
ছবি

বিশ্বকাপের নকআউট পর্বের এক রোমাঞ্চকর ম্যাচে শেষদিকে বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল -ছবি রয়টার্স

বিশ্বকাপে লিওনেল মেসির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়কোচিত গোল শুধু আর্জেন্টিনাকেই রোমাঞ্চকর জয় এনে দেয়নি, একই সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ইতিহাসেও গড়েছে নতুন রেকর্ড। মেসির জয়সূচক গোলের পরপরই প্রতি সেকেন্ডে গুগলে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক অনুসন্ধান হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এই সময়ে গুগলের সার্চসেবার জনপ্রিয়তা নিয়ে নানা আলোচনা থাকলেও বিশ্বকাপে মেসির নাটকীয় মুহূর্ত আবারো প্রমাণ করেছে, তাৎক্ষণিক তথ্য জানতে বিশ্বের কোটি মানুষের প্রথম ভরসা এখনো গুগল।

বিশ্বকাপের নকআউট পর্বে মঙ্গলবার এক রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর ৮৩তম মিনিটে লিওনেল মেসির গোল আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর পাশাপাশি জয় নিশ্চিত করে। সেই নাটকীয় মুহূর্তের পরই গুগলে শুরু হয় নজিরবিহীন অনুসন্ধান।

গুগলের ‘জ্ঞান ও তথ্য’ বিভাগের প্রধান নিক ফক্স জানান, আর্জেন্টিনার জয়সূচক গোলের পরপরই গুগল সার্চ প্রতিষ্ঠানের আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে গুগলের এক মুখপাত্র বলেন, “জয়সূচক গোলটি হওয়ার ঠিক পরপরই প্রতি সেকেন্ডে ইতিহাসের সবচেয়ে বেশি অনুসন্ধানের ঘটনা ঘটে।”

বিশ্বব্যাপী সার্চের শীর্ষে ছিল ‘আর্জেন্টিনা বনাম মিশর’। এ ছাড়া সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর মধ্যে ছিল ‘আর্জেন্টিনা বনাম কলম্বিয়া’, ‘বিশ্বকাপে মেসির মোট গোল কত’, ‘খেলার মাঠে এক খেলোয়াড় অন্য খেলোয়াড়কে আঘাত করলে তাকে কী বলা হয়’ এবং ‘এটাই কি মেসির শেষ বিশ্বকাপ’।

গুগল এমন এক সময়ে এই রেকর্ডের কথা জানাল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবার উত্থানের মধ্যেও নিজেদের সার্চসেবার প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বৈশ্বিক সার্চবাজারের প্রায় ৯০ শতাংশই গুগলের নিয়ন্ত্রণে। গত এক বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় বৃদ্ধির হার ছিল ২০২২ সালের পর সর্বোচ্চ।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা
১২ অক্টোবর ২০২৬

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই। তবে নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্...

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল
১০ অক্টোবর ২০২৬

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত ছবি, ভিডিও এবং অডিও শনাক্তের জন্য নতুন ওয়েবভিত্তিক টু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে