গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

‘ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড’

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০১:২৫ এএম ২০২৬
‘ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড’
ছবি

এআই দিয়ে বানানো ছবি Copied from: https://rtvonline.com/

রাজধানীতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল, আজ আরো চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে আয়োজিত তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ আলাদা হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে।

এআই ট্রাফিক প্রসিকিউশন নিয়ে কমিশনার বলেন, ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও (বাই পোস্ট) অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকেও এসএমএস পাঠানো হয়। এছাড়া বিষয়টি ডিএমপির ট্রাফিক ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে কমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সড়ক থেকে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি। এই সিদ্ধান্ত কার্যকর করতে ডিএমপি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ ডিএমপি ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা
২২ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এ উদ্যোগের অংশ...

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি
২২ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি

ভূরাজনীতি থেকে সংস্কৃতি - বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো, তথ্যপ্রবাহ ও সৃজনশীলতার ওপর প্রযুক্তি ধনক...

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চেনার সহজ উপায়
১৮ অক্টোবর ২০২৬

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চেনার সহজ উপায়

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম অত্যন্ত জনপ্রিয় একটি ব্রাউজার। এই জনপ্রিয়তাকে কাজে ল...

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত হওয়ার সুযোগ
১৭ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত হওয়ার সুযোগ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তিদেরও এবার গ্রুপ কলে আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি হয়েছে। নতুন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে