গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রিজে রাখা হয়েছে হুজাইফার মাথার খুলি, পাঠানো হচ্ছে ঢাকায়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৭ এএম ২০২৬
ফ্রিজে রাখা হয়েছে হুজাইফার মাথার খুলি, পাঠানো হচ্ছে ঢাকায়
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে রাখাইন রাজ্য থেকে ধেয়ে আসা গুলিতে আহত শিশু হুজাইফা আফনান লাইফ সাপোর্টে এবং উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

তসলিম উদ্দিন বলেন, ‘রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় আফনানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুলিটি এখনো মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে, যা বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।’

তিনি আ বলেন, ‘ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে তাকে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার বেলা ১১টায় শিশু আফনানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে দ্রুত রাজধানীতে স্থানান্তরের সুপারিশ করা হয়।’

চিকিৎসকরা জানান, শিশুটির মস্তিষ্কে গুলি অবস্থান করায় মস্তিষ্কে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সেই চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এটি একটি স্বীকৃত মেডিকেল প্রসিডিউর এবং চিকিৎসারই অংশ।

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, ‘গুলিটি মস্তিষ্কের পেছনের অংশের খুব কাছাকাছি রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ রক্তনালি আছে। এই অবস্থায় অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শিশুটির জীবনঝুঁকি তৈরি হতে পারে।’

আফনানের চাচা শওকত আলী জানান, গুলিটি মুখ দিয়ে ঢুকে সরাসরি মস্তিষ্কে চলে গেছে। দ্রুত তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। রাতে অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও ঝুঁকি বেশি থাকায় গুলিটি বের করা সম্ভব হয়নি। ঘটনাস্থল সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

গত রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়িতে থাকার সময় স্কুলছাত্রী হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় সে লাইফ সাপোর্টে ছিল।

এসি/আপ্র/১৩/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতা...

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে