গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ
ছবি

ছবি সংগৃহীত

প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ শুধু জনপ্রিয় কণ্ঠশিল্পীই ছিলেন না, ব্যক্তিজীবনে ছিলেন অসাধারণ মানবিক একজন মানুষ। পারিশ্রমিক হাতে পেয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার অভ্যাস। এমনকি রাতের আঁধারে ঘুমন্ত দরিদ্র মানুষের চাদরের নিচে গোপনে টাকা রেখে আসার ঘটনাও ঘটিয়েছেন বহুবার।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব স্মৃতিচারণ করেছেন নির্মাতা প্রীতম বন্দ্যোপাধ্যায়, যিনি ‘ইডিয়ট’, ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’সহ একাধিক সিনেমায় জুবিন গার্গের সঙ্গে কাজ করেছেন।

প্রীতম জানান, রেকর্ডিং শেষে অতিথিদের নিয়ে খেতে যাওয়া, নিজের হাতে রান্না করে খাওয়ানো, গুয়াহাটি ঘুরিয়ে দেখানো কিংবা গভীর রাতে নিজেই হোটেলে পৌঁছে দেওয়ার মতো আন্তরিকতা ছিল জুবিনের স্বভাবের অংশ।

তবে তার সবচেয়ে বড় গুণ ছিল নীরব মানবসেবা। প্রীতমের ভাষ্য, পারিশ্রমিক পাওয়ার পর জুবিন রাতে গাড়ি নিয়ে বের হতেন এবং পথের অসহায় মানুষের মধ্যে টাকার বড় অংশ বিলিয়ে দিতেন। অনেক সময় কেউ ঘুমিয়ে থাকলে তাদের অজান্তেই চাদরের নিচে টাকা রেখে আসতেন।

তিনি আরো জানান, গুয়াহাটির এক বৃদ্ধার ছোট্ট দোকানে নিয়মিত পিঠা খেতে যেতেন জুবিন। একদিন খাবারের মূল্য পরিশোধের সময় তিনি কোনো হিসাব না করেই বৃদ্ধার হাতে কয়েক হাজার টাকা তুলে দেন। শীতের রাতে অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল বা চাদর জড়িয়ে দেওয়ার ঘটনাও ছিল তার জীবনের নিয়মিত অংশ।

প্রীতম বলেন, শিল্পী হিসেবে জুবিন গার্গ যেমন অসাধারণ ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন আরো বড়। মানুষের চিকিৎসা, লেখাপড়া কিংবা মেয়ের বিয়ের মতো প্রয়োজনে তিনি নীরবে সহায়তা করতেন। অনেক ক্ষেত্রেই তার পরিবার বা ঘনিষ্ঠজনও এসব বিষয়ে জানতেন না।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। মৃত্যুর আগে তার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল প্রীতম বন্দ্যোপাধ্যায়ের। সেই স্মৃতি থেকেই তিনি ‘লাভ ইউ জুবিনদা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ জন্য জুবিনের স্ত্রী গরিমা শইকিয়ার সম্মতিও নিয়েছেন।

প্রীতম জানান, আজও জুবিনের কথা উঠলে আবেগাপ্লুত হয়ে পড়েন গরিমা। তার বিশ্বাস, শিল্পী হিসেবে নয়, মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণেই জুবিন গার্গ আজও আসামের মানুষের হৃদয়ে অম্লান।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে