গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৬ জুলাই খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:০৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১২ এএম ২০২৬
১৬ জুলাই খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
ছবি

ছবি সংগৃহীত

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়া হবে। জেলা প্রশাসন জানিয়েছে, ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

তিনি বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে ১৬ জুলাই থেকে পর্যটকদের জন্য সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতের যেকোনো দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দুর্যোগকালে গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন গত ৮ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্ত ১৫ জুলাই পর্যন্ত কার্যকর রয়েছে।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে