গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্ষায় যেভাবে শুকনো রাখবেন দেয়াশলাই

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৫৯ এএম ২০২৬
বর্ষায় যেভাবে শুকনো রাখবেন দেয়াশলাই
ছবি

ছবি সংগৃহীত

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় খাবারের পাশাপাশি সহজেই স্যাঁতসেঁতে হয়ে যায় দেয়াশলাইয়ের কাঠিও। ফলে প্রয়োজনের সময় বারবার চেষ্টা করেও তা জ্বালানো যায় না। তবে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ ও কিছু সতর্কতা মেনে চললে এ সমস্যা সহজেই এড়ানো সম্ভব।

লবণ ব্যবহার করুন

দেয়াশলাইয়ের বাক্সে অল্প পরিমাণ লবণ রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে। ফলে কাঠিগুলো শুকনো থাকে এবং সহজে জ্বলে। তবে অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো।

কাঁচা চালও কার্যকর

লবণের বিকল্প হিসেবে কয়েকটি কাঁচা চালের দানা বাক্সে রাখা যেতে পারে। চালও প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করে, ফলে দেয়াশলাই স্যাঁতসেঁতে হওয়ার আশঙ্কা কমে।

হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিন

দেয়াশলাই ভিজে গেলে স্টিলের মগ বা গভীর পাত্রে রেখে কয়েক সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম বাতাস দিন। এতে কাঠির ভেতরের আর্দ্রতা দূর হবে। গভীর পাত্র ব্যবহার করলে কাঠিগুলো ছিটকে যাওয়ার ঝুঁকিও কম থাকে।

হালকা গরম তাওয়া ব্যবহার করুন

খুব অল্প আঁচে একটি তাওয়া হালকা গরম করে তার ওপর কয়েক সেকেন্ড দেয়াশলাইয়ের কাঠিগুলো রেখে আলতোভাবে নাড়াচাড়া করলে আর্দ্রতা দূর হয়। তবে তাওয়া অতিরিক্ত গরম হওয়া যাবে না।

মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না

দ্রুত শুকানোর জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করা নিরাপদ নয়। অতিরিক্ত তাপে দেশলাইয়ের বারুদ জ্বলে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

সংরক্ষণের সহজ কৌশল

দেয়াশলাই সবসময় শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।
রান্নাঘরের সিঙ্ক বা জানালার পাশের আর্দ্র স্থানে না রাখাই ভালো।
ব্যবহার শেষে বাক্সের ঢাকনা ভালোভাবে বন্ধ করুন।
বর্ষাকালে প্রয়োজনে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

সামান্য সতর্কতা এবং লবণ, কাঁচা চাল বা হালকা তাপের মতো সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করলে বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়াতেও দেয়াশলাই সহজেই শুকনো ও ব্যবহারযোগ্য রাখা সম্ভব।

সূত্র: ফ্যামেলি হ্যান্ডিম্যান, উইকিহাউ

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে