গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্বিতীয়বার হুমকিতে আতঙ্ক, রোহিত শেট্টির কাছে এবার ২০ কোটি টাকা দাবি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১১:২৮ এএম ২০২৬
দ্বিতীয়বার হুমকিতে আতঙ্ক, রোহিত শেট্টির কাছে এবার ২০ কোটি টাকা দাবি
ছবি

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টি

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টিকে ফের প্রাণনাশের হুমকি ও মোটা অঙ্কের অর্থ দাবির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এমন হুমকি পাওয়ায় তার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ জুন) সকালে। অভিযোগ অনুযায়ী, ওইদিন রোহিত শেট্টির অফিসের নম্বরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ২০ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই পরিচালকের অফিসের পক্ষ থেকে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

তদন্তকারীরা এখনো ফোন করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি। আগের কোনো হুমকির ঘটনার সঙ্গে এর সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে কোনো সংগঠিত অপরাধচক্র বা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে কি না, সে দিকেও নজর রাখা হচ্ছে বলে তদন্ত সূত্রে জানা গেছে।

প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ফোন কলটির উৎস শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাঁকে এবং অভিনেতা রণবীর সিংকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় মুক্তিপণ দাবির কথাও সামনে আসে এবং পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।

নতুন করে একই ধরনের হুমকি পাওয়ায় রোহিত শেট্টির বাড়ি ও অফিসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশও পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সূত্র: আনন্দবাজার ডটকম।
সানা/আপ্র/২৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্...

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
২৯ সেপ্টেম্বর ২০২৬

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পি...

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই