গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ
ছবি

ছবি সংগৃহীত

পাঁচ বছর আগে একটি নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে অপ্রত্যাশিত বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। সেই অভিজ্ঞতায় একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনো উকিলের চরিত্রে অভিনয় করবেন না।

তবে সময়ের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে এই জনপ্রিয় অভিনেতাকে।

সম্প্রতি সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘এই শহর এই পরিবার’-এ আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ। নাটকের শুটিং সেটে উকিলের পোশাকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি।

ফারুক আহমেদ জানান, ‘হাই প্রেশার ২’ নাটকে অভিনয়ের পর একজন আইনজীবী নাটকটিতে আইনজীবী সমাজকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে শিল্পী ও নির্মাতাসহ পাঁচজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। মামলার বিষয়টি তাকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছিল। যদিও পরে তিনি ওই মামলা থেকে খালাস পান।

স্মৃতিচারণ করে অভিনেতা লেখেন, ‘মামলায় হারলে আমাকে ১০ কোটি টাকা দিতে হতো। কয়েক দিন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। পরে মামলা থেকে খালাস পাওয়ার পর মনে হয়েছিল আর কোনো দিন উকিলের চরিত্রে অভিনয় করব না।’

তবে এবার নতুন করে আইনজীবীর ভূমিকায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ফারুক আহমেদের ভাষ্য, আইনজীবীরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং তাদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধাবোধ থেকেই আবার এমন চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন।

একই সঙ্গে তিনি জানান, এবার চরিত্র ও উপস্থাপনার ক্ষেত্রে আরও সতর্ক থাকছেন, যাতে কোনো পক্ষের অনুভূতিতে আঘাত না লাগে।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এই শহর এই পরিবার’ একটি পারিবারিক গল্পনির্ভর নাটক। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এতে যুক্ত হয়েছেন তিনি। দর্শকদের কাছেও নাটকটি ইতোমধ্যে সাড়া ফেলেছে বলে মনে করেন এই অভিনেতা।

ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন মীর রাব্বী, তানিয়া বৃষ্টি, প্রত্যয় খান, জারা নূর, সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান
০৮ অক্টোবর ২০২৬

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান

বলিউডে অনেক অভিনেতা এসেছেন, জনপ্রিয় হয়েছেন, সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু অভিনয়শিল্পী থাকেন...

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই