গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

সাদিয়া জাহান প্রভার রহস্যময় পোস্ট

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ২৩:৫৪ এএম ২০২৬
সাদিয়া জাহান প্রভার রহস্যময় পোস্ট
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। সেগুলো নিয়ে মেতে থাকে অনুসারীরা।

কিছুদিন ধরে প্রভার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই বলাবলি করছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে চর্চা বেড়েই চলেছে।

ক’দিন আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার হাতে রয়েছে লাল রঙের একটি বেলুন। আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’। সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারো উসকে দিলেন অভিনেত্রী। এবার আরো স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।

শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা গেল, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সে হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী। লিখেছেন, ‘আই লাভ ইউ টু’।

ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। অগত্যা পোস্টটি মুছে দেন প্রভা। প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা। যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা। পরে নাটকে জনপ্রিয়তা পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। কিছুদিন পরই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক কর্পোরেট ব্যক্তিকে বিয়ে করেন। সেটাও ভেঙে গিয়েছিল। অতঃপর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী। সে একাকীত্বের অবসান ঘটিয়ে এবার হয়তো যৌথ-জীবনের কথা ভাবছেন তিনি। এখন তাই অভিনেত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় তার ভক্তরা।

এসি/আপ্র/১৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
১৫ আগস্ট ২০২৬

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান

শোবিজ অঙ্গনে বিভিন্ন সময়ে তারকাদের প্রেম, বিয়ে কিংবা নানা গুঞ্জন নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়। সম্প্...

গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিংয়ে দীপিকা, উদ্বেগে ভক্তকূল
১৫ আগস্ট ২০২৬

গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিংয়ে দীপিকা, উদ্বেগে ভক্তকূল

আট মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজ করছেন চুটিয়ে।  বলিউডের এই অভিনেত্রীর দ্...

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৫ আগস্ট ২০২৬

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (...

গোয়েন্দা দোলোয়ার হয়ে শহরে আসছেন সিয়াম
১৫ আগস্ট ২০২৬

গোয়েন্দা দোলোয়ার হয়ে শহরে আসছেন সিয়াম

‘আন্ধার’ সিনেমার সুতো একটু একটু করে ছাড়ছেন পরিচালক রায়হান রাফী। প্রথমে সিনেমা মুক্তির প্রস্তুতি জানি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে