গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

৯ কোটি টাকা বাজেটের ছবি অবসেশনের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
৯ কোটি টাকা বাজেটের ছবি অবসেশনের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল অল্প বাজেটের হরর ছবি ‘অবসেশন’। মুক্তির পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেই ঝড় অব্যাবহত আছে। বক্স অফিসে ভাঙছে একের পর এক রেকর্ড। ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, বিশ্বজুড়ে সিনেমাটির আয় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় সিনেমাটির বাজেট ৯ থেকে ১০ কোটি টাকা। অল্প বাজেটে নির্মিত সিনেমাটির এত আয় অনেকের কাছেই এসেছে বিস্ময় হয়ে। এই সাফল্যের মধ্য দিয়ে ছবিটি নির্মাতা প্রতিষ্ঠান ফোকাস ফিচারের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।

গত ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘অবসেশন’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক চমক দেখাতে শুরু করে। শুধু উত্তর আমেরিকাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৬১ মিলিয়ন ডলার। চতুর্থ সপ্তাহান্তে এসে ছবিটি মাত্র ৭ শতাংশ আয় হারিয়েছে; যা হরর ঘরানার সিনেমার ক্ষেত্রে বিরল ঘটনা। এর আগে এই রেকর্ড ছিল ১৯৯৯ সালের কাল্ট ক্ল্যাসিক ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’– এর দখলে। সিনেমাটি চতুর্থ সপ্তাহান্তে ৯ শতাংশ আয় হারিয়েছিল। আরও অবাক করা তথ্য হলো, ১৯৮২ সালের ‘ই.টি. দ্য এক্সট্রা–টেরেসট্রিরিয়াল’ –এর পর ‘অবসেশন’ই প্রথম চলচ্চিত্র, যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের তুলনায় উল্টো বেড়েছে।

ছবিটির নির্মাতা ক্যারি বারকার হলিউডের পরিচিত নাম ছিলেন না; বরং ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর পরিচিতি। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ ছবি নির্মাণ করেছিলেন। এমনকি সেই ছবিটি তিনি ইউটিউবেই বিনা মূল্যে প্রকাশ করেছিলেন।

ক্যারি বারকারের প্রথম বড় পরীক্ষা ছিল ২০২৪ সালের চলচ্চিত্র ‘মিল্ক অ্যান্ড সেরিয়াল’। শুনতে অবিশ্বাস্য লাগলেও ছবিটির বাজেট ছিল মাত্র ৮০০ ডলার। বন্ধুদের নিয়ে একটি সম্পূর্ণ চলচ্চিত্র বানিয়ে ফেলেন তিনি। ছবিটি সরাসরি ইউটিউবে প্রকাশ করেন। সিনেমাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দর্শক বুঝতে পারেন, এই তরুণ নির্মাতার মধ্যে আলাদা কিছু আছে। সীমিত সম্পদ নিয়েও তিনি ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারেন। এ ছবিই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

২০২৫ সালে বারকার নির্মাণ করেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘অবসেশন’। স্বল্প বাজেটের এই হরর চলচ্চিত্র প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস। গত মে মাসে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে প্রায় সাত মিলিয়ন ডলার। এরপর শুরু হয় মুখে মুখে প্রচারণা। ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ দর্শকের মধ্যে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘অবসেশন’ তার ক্যারিয়ারই বদলে দিয়েছে। এখন তাকে হলিউডের নতুন প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় হরর নির্মাতাদের একজন হিসেবে দেখা হচ্ছে।

‘অবসেশন’-এর কেন্দ্রীয় চরিত্র বিয়ার, একটি মিউজিক স্টোরের একাকী কর্মচারী। বন্ধু নিকির প্রেমে পড়ে সে। কিন্তু বাস্তবে সেই ভালোবাসা পাওয়ার বদলে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রেমে পড়ানোর চেষ্টা করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়ংকর দিকে মোড় নেয়। নিকি নিজের ব্যক্তিত্ব হারাতে শুরু করে, আর ভালোবাসার আকাঙ্ক্ষা পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের বিপজ্জনক দিককে কেন্দ্র করে তৈরি এই মনস্তাত্ত্বিক হরর দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুধু পশ্চিমা দেশেই নয়, ভারতেও দারুণ ব্যবসা করছে ‘অবসেশন’। ২৯ মে ভারতে মুক্তির পর মুখে মুখে প্রচারের জোরে ছবিটি দ্রুত জনপ্রিয়তা পায়। ট্রেড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুক্তির ১৩ দিনের মধ্যেই ছবিটির ভারতীয় আয় প্রায় ৪৭ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, বড় কোনো তারকা ছাড়াই শুধু গল্প, নির্মাণশৈলী এবং দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার জোরে এই সাফল্য অর্জন করেছে ছবিটি। সূত্র: ইন্ডিয়া টুডে।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,
২৭ জুলাই ২০২৬

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,

দীর্ঘ ১০ মাসের প্রতিযোগিতা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ী হয়েছেন ভারতের ওড়িশার জ্যোতির্ময়ী নায়েক।...

সত্যজিতের সিনেমায় ‘না’, মঞ্চ আর সংসারই ছিল ফেরদৌসীর অগ্রাধিকার
২৭ জুলাই ২০২৬

সত্যজিতের সিনেমায় ‘না’, মঞ্চ আর সংসারই ছিল ফেরদৌসীর অগ্রাধিকার

জীবনের প্রতিটি শিল্পীই কোনো না কোনো সময় এমন এক মোড়ে এসে দাঁড়ান, যেখানে সাফল্য আর দায়িত্বের মধ্যে বেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই