গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

নিঃশ্বাসেই জানা যাবে শরীর কখন পোড়াচ্ছে মেদ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:০০ এএম ২০২৬
নিঃশ্বাসেই জানা যাবে শরীর কখন পোড়াচ্ছে মেদ
ছবি

নতুন তৈরি এই ‘ব্রেথঅ্যানালাইজার’ বাতাসের অতিরিক্ত আর্দ্রতা ও অন্যান্য ক্ষতিকর উপাদান ছেঁকে ফেলতে পারে -ছবি অ্যালিভিয়ন

মানুষের শরীর কখন চর্বি বা মেদ পোড়ানো শুরু করেছে, তা এবার জানা যাবে শুধু নিঃশ্বাস পরীক্ষা করেই। গবেষকরা এমন একটি বহনযোগ্য শ্বাস বিশ্লেষণ যন্ত্র তৈরি করেছেন, যা নিঃশ্বাসে থাকা অ্যাসিটোনের মাত্রা পরিমাপ করে দেহের চর্বি পোড়ানোর প্রক্রিয়া সম্পর্কে নির্ভুল তথ্য দিতে পারবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ‘ব্রেথঅ্যানালাইজার’ যন্ত্রটি মানুষের নিঃশ্বাসে থাকা রাসায়নিক উপাদানের মাত্রা বিশ্লেষণ করে শরীরের বিপাকীয় অবস্থা শনাক্ত করতে সক্ষম। বিজ্ঞানীরা মনে করছেন, ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য পর্যবেক্ষণে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘ডিভাইস’-এ প্রকাশিত গবেষণায় এবং ‘নিউ সায়েন্টিস্ট’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যান্ড্রিয়াস গুন্টনারের নেতৃত্বে একদল গবেষক এই বিশেষ শ্বাস পরীক্ষার যন্ত্র তৈরি করেছেন। গবেষণায় ১২ জন অংশগ্রহণকারীর ওপর বিভিন্ন খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পরিস্থিতিতে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়।

গবেষকদের দাবি, হাতের তালুতে ধরে ব্যবহারযোগ্য এই ছোট যন্ত্রের পরীক্ষার ফল প্রচলিত গবেষণাগারভিত্তিক জটিল পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রায় একই রকম পাওয়া গেছে।

মানুষের শরীরে জমে থাকা চর্বি যখন ভেঙে শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে, তখন সেই অবস্থাকে বলা হয় কিটোসিস। এ সময় শরীরে কিটোন তৈরি হয় এবং এর একটি উপজাত হলো অ্যাসিটোন, যা নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে আসে। সাধারণত রক্তে কিটোনের মাত্রা অথবা নিঃশ্বাসে অ্যাসিটোনের পরিমাণ পরিমাপ করে চিকিৎসকেরা শরীরের চর্বি পোড়ানোর প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।

তবে এত দিন পর্যন্ত নিঃশ্বাসে অ্যাসিটোনের সঠিক মাত্রা নির্ণয়ের জন্য নিয়ন্ত্রিত গবেষণাগার পরিবেশের প্রয়োজন হতো। কারণ বাতাসের আর্দ্রতা, শ্বাস নেওয়ার ধরন এবং অন্যান্য রাসায়নিক উপাদান পরীক্ষার ফলকে প্রভাবিত করতে পারে।

নতুন উদ্ভাবিত এই যন্ত্র সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন গবেষকেরা। যন্ত্রটি বাতাসের অতিরিক্ত আর্দ্রতা ও ক্ষতিকর উপাদান ছেঁকে ফেলতে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি মোবাইল অ্যাপ, যা ব্যবহারকারীকে সঠিকভাবে নিঃশ্বাস দেওয়ার পদ্ধতি নির্দেশ করে।

অ্যাপটি ব্যবহারকারীর ফুঁ দেওয়ার চাপ ও সময় পর্যবেক্ষণ করে এবং সঠিক মুহূর্তের বাতাস বিশ্লেষণ করে। ফলে রক্তের পরীক্ষার মতো নির্ভরযোগ্য ফল পাওয়ার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।

গবেষকদের তৈরি এই যন্ত্রের বাণিজ্যিক নাম ‘নিউট্রিয়ন’। কাজের দিক থেকে এটি ‘লুমেন’ নামের একটি পুরোনো যন্ত্রের সঙ্গে তুলনীয় হলেও প্রযুক্তিগতভাবে আলাদা। লুমেন যেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বিশ্লেষণ করে বিপাকক্রিয়া বোঝার চেষ্টা করত, নিউট্রিয়ন সেখানে সরাসরি অ্যাসিটোনের মাত্রা পরিমাপ করে।

বিশেষজ্ঞদের মতে, ঘরে বসে নিয়মিত নিজের বিপাকক্রিয়ার অবস্থা জানার সুযোগ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ওজন কমানোর চিকিৎসায় জেএলপি-১ থেরাপির কার্যকারিতা পর্যবেক্ষণ, খাদ্য পরিকল্পনা তৈরি এবং ক্রীড়াবিদদের শরীরের শক্তি ব্যবহারের ধরন বুঝতে এই প্রযুক্তি সহায়ক হতে পারে।

তবে গবেষকেরা বলছেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যাপকভাবে বাজারজাত করার আগে আরো বড় পরিসরে পরীক্ষা ও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন রয়েছে। সূত্র: নিউ সায়েন্টিস্ট
সানা/ডিসি/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ
০৪ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক...

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু
০৪ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সৃষ্ট জনসংখ্যা সংকটের মধ্যে সিঙ্গাপুর সরকার দেশটির সরকারি চাকরিজীবী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে