গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খেলনা আঁকড়ে ভাইরাল হওয়া বানর পাঞ্চের প্রথম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩২ এএম ২০২৬
খেলনা আঁকড়ে ভাইরাল হওয়া বানর পাঞ্চের প্রথম জন্মদিন
ছবি

বানর পাঞ্চ -ছবি এপি

কমলা রঙের খেলনা ওরাংউটাং আঁকড়ে ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করা জাপানের ছোট্ট মাকাক বানর পাঞ্চ পূর্ণ করেছে জীবনের প্রথম বছর। তার প্রথম জন্মদিনে দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে এসেছে হাজারো শুভেচ্ছা বার্তা ও কার্ড।

জাপানের ইচিকাওয়া সিটি জুওলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে জন্ম নেওয়া পাঞ্চের জীবন শুরু হয়েছিল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। জন্মের পরপরই ক্লান্তিজনিত কারণে মা তাকে ছেড়ে চলে যায়। এরপর চিড়িয়াখানার পরিচর্যাকারীরা তার স্বাভাবিক আঁকড়ে ধরার ক্ষমতা বজায় রাখতে হাতে তুলে দেন কাপড়ের তৈরি একটি নরম খেলনা ওরাংউটাং।

ছয় মাসের নিবিড় পরিচর্যার পর চলতি বছরের জানুয়ারিতে পাঞ্চকে আরো প্রায় ৫০টি বানরের সঙ্গে খাঁচায় রাখা হয়। কিন্তু অন্য বানররা তাড়া করলে নিরাপত্তার জন্য সে দৌড়ে গিয়ে সেই খেলনাটিকেই শক্ত করে জড়িয়ে ধরত। তার এই দৃশ্যের ভিডিও গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠে পাঞ্চ।

এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পাঞ্চের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাতে শুরু করেন। তার কোমল আচরণ ও সংগ্রামী জীবনের গল্প ছুঁয়ে যায় অসংখ্য মানুষের মন।

চিড়িয়াখানার প্রধান তাকাসি ইয়াসুনাগা জানান, পাঞ্চের প্রথম জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রায় ২ হাজার ৫০০টি শুভেচ্ছা কার্ড এসেছে। এসব কার্ড এখন চিড়িয়াখানার প্রদর্শনী কক্ষের দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে।

জাপানের কোবে শহরের বাসিন্দা কুমি ইসিজাওয়া জানান, অসুস্থতা কাটিয়ে ওঠার পর পাঞ্চকে এক নজর দেখাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, পাঞ্চ এখন আর সেই একা শিশুটি নেই, যে শুধু খেলনা আঁকড়ে থাকত। এখন সে অন্য বানরদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা করছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্চের প্রতি মানুষের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে। একসময় যে খেলনাটি তার একাকিত্বের সঙ্গী হয়েছিল, সেটিই তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে। সূত্র: এপি
সানা/ডিসি/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বেড়েছে। তবে নভে...

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মহাকাশে অস্ত...

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ইরানরে র্শত পূরণ না হওয়া র্পযন্ত যুক্তরাষ্ট্ররে সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানয়িছেনে দশেটরি সুপ্রম...

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে
১৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে

জাপানে বস বা নিয়োগকর্তাকে সরাসরি না জানিয়েই চাকরি ছাড়ার সহায়তা নিতে শুরু করেছেন অনেক কর্মী। কর্মক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই