গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০৯:২৩ এএম ২০২৬
ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
ছবি

ছবি ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছেন। অভিনেতা রবি মোহন–এর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে বিতর্কের মধ্যেই ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ভিডিওতে কেনিশা জানান, মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। ১৯ বছর বয়সে গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। একই সময়ে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন। যদিও পরে ভিডিও দুটি মুছে ফেলেন, এর আগেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কেনিশা বলেন, ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গির্জায় গান গাওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে পরে স্কুল ও কলেজের কয়ার দলে অংশ নেন। এরপর মাত্র ৫০০ রুপির বিনিময়ে একটি কফি শপে গান গাওয়ার সুযোগ পান, সেখান থেকেই তাঁর পেশাদার সংগীতজীবনের শুরু।

তিনি জানান, জীবনের নানা প্রতিকূলতা তাঁকে মানসিকভাবে শক্ত করেছে। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আক্রমণের মুখে পড়েছেন, তা তাঁকে গভীরভাবে ভেঙে দিয়েছে। এ কারণে আপাতত ইনস্টাগ্রাম ও জনসমক্ষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আর কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে রবি মোহন–এর বিবাহবিচ্ছেদ ঘিরে কেনিশার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকেই তাঁকে সংসার ভাঙার কারণ বলে কটাক্ষ করেন। যদিও এসব অভিযোগ নিয়ে তিনি সরাসরি কিছু স্বীকার বা অস্বীকার করেননি। তবে পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কেনিশা সংগীতচর্চা ও পেশাগত কাজেই মনোযোগ দিতে চান। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকেরা শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, অভিনেতা আরতি রবি–র সঙ্গে রবি মোহনের ১৫ বছরের দাম্পত্য ভাঙনের পর থেকেই কেনিশাকে ঘিরে আলোচনা শুরু হয়। সম্প্রতি এক পোস্টে কেনিশা লেখেন, তিনি এমন একজন মানুষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, যাঁকে ঘিরে আগে থেকেই নানা গল্প তৈরি হয়েছিল। তবে এখন আর কাউকে ব্যাখ্যা দিতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

কেনিশার পোস্ট ভাইরাল হওয়ার পর আরতি রবি ইনস্টাগ্রামে এক রহস্যময় বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘ঘুমন্ত সিংহকে কখনো জাগিও না। আর যদি সেটা মা সিংহী হয়, তাহলে স্বয়ং ঈশ্বরও তার পাশে দাঁড়ান।’ তিনি আরও বলেন, তাঁর নীরবতাকে দুর্বলতা ভাবা ঠিক হবে না; সন্তানদের রক্ষায় প্রয়োজনে সত্য সামনে আনবেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি 
সানা/আপ্র/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পেহেলি ভৈরবীর শেষ গানের সুর থামলো ভোরের রক্তাক্ত সড়কে
০৮ আগস্ট ২০২৬

পেহেলি ভৈরবীর শেষ গানের সুর থামলো ভোরের রক্তাক্ত সড়কে

বৈরাগী বাজারের মাজার প্রাঙ্গণে তখন গভীর রাত। বাতাসে ধূপের গন্ধ, দোয়ার মৃদু সুর আর মানুষের ভিড়ের মধ্য...

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামানজার
০৭ আগস্ট ২০২৬

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামানজার

বাংলাদেশের হয়ে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার (৮ আগস্ট) ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছ...

আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক
০৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন আলীর স্মরণে কন্যার ব্যতিক্রমী আয়োজনের ডাক

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রয়াণ দিবস ৯ আগস্ট। ছয় বছর আগে, ২০২০ সালের এই দিনে...

তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে
০৬ আগস্ট ২০২৬

তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে