গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাবাকে নিয়ে গর্বের অনুভূতি প্রকাশ বশির কন্যা হুমায়রার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
বাবাকে নিয়ে গর্বের অনুভূতি প্রকাশ বশির কন্যা হুমায়রার
ছবি

প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বশির আহমেদকে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার - এর সম্মাননা তার পক্ষে গ্রহণ করেন কন্যা হুমায়রা বশির -ছবি পিআইডি

দেশের সংগীতাঙ্গনে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বশির আহমেদ। মরণোত্তর এই সম্মাননা তার পক্ষে গ্রহণ করেন তার কন্যা হুমায়রা বশির।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুরস্কার গ্রহণের সময় বশির আহমেদের ছেলে রাজা বশির ও মেয়ে হুমায়রা বশির সপরিবারে উপস্থিত ছিলেন। এ সময় আবেগঘন প্রতিক্রিয়ায় হুমায়রা বশির বলেন, তারা দুই ভাইবোন বাবার পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, বাবা ও মা বেঁচে থাকলে তাদের সন্তান হতে পেরে নিজেদের গর্বিত মনে করতেন। বাবাকে নিয়ে তারা সত্যিই গর্বিত।

উল্লেখ্য, সংগীতশিল্পী বশির আহমেদ দীর্ঘদিন ক্যানসার ও হৃদরোগে ভোগার পর ২০১৪ সালের ১৯ এপ্রিল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে একুশে পদকও লাভ করেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, রেপ্লিকা, তিন লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও রাষ্ট্র গঠনে অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
০৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কে...

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
০৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’।...

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে