গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

পরকীয়ার অভিযোগে সংসার ভেঙেছে মৌসুমীর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:১৭ এএম ২০২৬
পরকীয়ার অভিযোগে সংসার ভেঙেছে মৌসুমীর
ছবি

ছবি সংগৃহীত

সংসার ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মৌসুমী ও নাট্যকার আবু সাইয়িদ রানা। এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন মৌসুমী।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকেই আলাদা থাকছেন মৌসুমী ও রানা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তারা।

বিনোদন অঙ্গনে কান পাতলে শোনা যায় রানার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানান কথা শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সামাজিক কাজের লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন গড়ছেন জেমস
২২ নভেম্বর ২০২৬

সামাজিক কাজের লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন গড়ছেন জেমস

সংগীতের জাদুতে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। দীর্ঘ সংগীতজীব...

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী
২২ নভেম্বর ২০২৬

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পর...

ডিসেম্বরেই নেটফ্লিক্স থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় যেসব সিনেমা-সিরিজ
২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরেই নেটফ্লিক্স থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় যেসব সিনেমা-সিরিজ

নতুন বছর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একগুচ্ছ জনপ্রিয় সিনেমা, ওয়েব সি...

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
২২ নভেম্বর ২০২৬

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। ভারতের দাদা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই