গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

সেই মনিকা বাংলাদেশে বিয়ে করেছেন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ০১:০৫ এএম ২০২৬
সেই মনিকা বাংলাদেশে বিয়ে করেছেন
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীর গায়ে হাত তুলে ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। সেই ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছিল। আলোচিত সেই মডেল এবার বিয়ে করলেন বাংলাদেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

মনিকা বিয়ে করেছেন বাংলাদেশি এক যুবক ওয়াহিদ জামানকে। শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন তারা। ভিডিওতে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে। সদ্য আলোচনার রেশ কাটতে না কাটতে মনিকার এই খবর ছড়িয়ে পড়েছে।

মনিকার বিয়ের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। অনেকে মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন তিনি? এটি কি সত্যিই বিয়ে নাকি নাগরিকত্বের জন্য চুক্তির বিয়ে!

কদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়ের করা হয় মনিকা কবিরের নামে। বিভিন্ন দেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন মনিকা।

এসি/আপ্র/২৩/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ
১১ আগস্ট ২০২৬

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের ব্লগে কাজের...

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা
১১ আগস্ট ২০২৬

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে। হা...

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে
১১ আগস্ট ২০২৬

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান...

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
১০ আগস্ট ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই