গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। গত রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। 

সেখানকার সাম্প্রতিক চিত্রগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি। 


ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে।  

অভিনেত্রী বলেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এটাই চাই। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি। 

নোরা আরও উল্লেখ করেন, বিশ্ব হয়তো বর্তমানে বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে।  

কাজের ক্ষেত্রে বর্তমানে নোরা বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

 

ডিসি/ আপ্র/ ৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
১২ সেপ্টেম্বর ২০২৬

ভেনিসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফ...

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
১২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে স্বজনদের উপস্থিতিতে ব...

আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
১২ সেপ্টেম্বর ২০২৬

আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে বড়সডড় চুরি হয়েছে। গৃহপরিচারিকার বিরুদ্ধে কয়েক লাখ...

কলকাতা উৎসবে এবার থাকবে ‘উত্তম পুরস্কার’
১২ সেপ্টেম্বর ২০২৬

কলকাতা উৎসবে এবার থাকবে ‘উত্তম পুরস্কার’

তিন দশকেরও বেশি সময় ধরে হয়ে আসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে