গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মৌয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৫৯ এএম ২০২৬
আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মৌয়ের
ছবি

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মৌয়ের

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। তার নামে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে নিয়মিত দেওয়া হয় স্ট্যাটাস, আপলোড করা হয় ছবি এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে। 

তবে মৌ জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। এর বাইরে সামাজিকমাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই। 

এ বিষয়ে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি- এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া- এসব আইনত অপরাধ।


তিনি আরো বলেন, ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা-ই হবে। 

 আগে নন্দিত অভিনেতা আলমগীরসহ অনেকের ফেক আইডির অস্তিত্ব পাওয়া গেছে সামাজিকমাধ্যমে। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় এ মডেলের।

 

 

এসি/আপ্র/০১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব
১৫ নভেম্বর ২০২৬

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িক...

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়জীবনে চার শতাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। ‘এটা আমাদে...

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
১৪ নভেম্বর ২০২৬

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই