গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
ছবি

ছবি সংগৃহীত

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলেছে; বিশ্বজুড়ে পাকিস্তানি নাটকের অপ্রতিরোধ্য জোয়ারে এই বিশাল অংকটিই এখন জনপ্রিয়তার নতুন মাপকাঠি। 

 

‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার সেই ১ বিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জানজিরিন’। কেবল নিজ দেশেই নয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ও ভারতেও নাটকটি নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। 

 

হাম টিভিতে প্রচারিত এই নাটকটি গত আগস্টেই ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এরপর দর্শকপ্রিয়তা কমেনি, বরং সময়ের সঙ্গে তা বেড়েছে। বর্তমানে নাটকটির মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে। চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্বের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ‘জানজিরিন’। 

 

উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার ফারহাত ইশতিয়াকের লেখা ও শাহজাদ কাশমিরির দক্ষ পরিচালনায় নির্মিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে উপজাতীয় পটভূমি ও টানটান উত্তেজনাময় এক মানবিক প্রেক্ষাপট ঘিরে। 

 

প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নেয় এর প্রতিটি পর্ব। ‘জানজিরিন’-এর এই রাজকীয় সাফল্যের পেছনে অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করেছে এর শক্তিশালী তারকা বহর। নাটকে ‘রাবিয়া’ চরিত্রে সাজাল আলীর প্রাণবন্ত অভিনয় এবং ‘সার বুলন্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের পর্দার রসায়ন কুড়িয়েছে তুমুল প্রশংসা। 

 

এছাড়া ‘শেরদিল’ রূপে আহসান খানের শক্তিশালী উপস্থিতি এবং আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখের নিখুঁত অভিনয় গল্পকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

 

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
১০ সেপ্টেম্বর ২০২৬

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই