গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

‘ঘাতক নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
‘ঘাতক নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক
ছবি

ছবি সংগৃহীত

গত বছরের নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে বলিউড বাদশাহর জন্মদিন। তার আগেই নতুন চমক দিলেন কিং খান। মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে শাহরুখের নতুন লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও তার ব্যতিক্রম হয়নি।


পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ। তার চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। পুরো দৃশ্যজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ। 

সব মিলিয়ে রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন শাহরুখ। পোস্টারের সঙ্গে একটি সংলাপও জুড়ে দিয়েছেন কিং খান। লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’


সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। 

কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’ 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে; পোস্টারেই উল্লেখ রয়েছে তা। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচারমূলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে।  

সিদ্ধার্থ আনন্দ এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। 

 

নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন দর্শকেরা।

ডিসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাই পল্লবীর নতুন লুকে মুগ্ধ ভক্তরা
২৭ অক্টোবর ২০২৬

সাই পল্লবীর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বলিউডে ‘রামায়ণ’ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন রূপে হাজির হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। ধানুশ ও মাম্মু...

‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেন
২৭ অক্টোবর ২০২৬

‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেন

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং (বিপি সিং...

‘অভিযোগ করলেই সত্য হয়ে যায়?’ প্রশ্ন তানজিন তিশার
২৭ অক্টোবর ২০২৬

‘অভিযোগ করলেই সত্য হয়ে যায়?’ প্রশ্ন তানজিন তিশার

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে ন...

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা
২৭ অক্টোবর ২০২৬

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা

হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত—এভাবেই নতুন ছবিতে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে