গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
ছবি

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও এ এস এম মাকসুদ কামাল -ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। নির্দেশ অনুযায়ী, একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এ মামলায় মোট আসামি আটজন। তাঁদের মধ্যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

অন্য পাঁচ আসামি হলেন মুহম্মদ জাফর ইকবাল, এ এস এম মাকসুদ কামাল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। তাঁরা এখনো গ্রেফতার হননি। তাঁদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ নিশ্চিত করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
সানা/ডিসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বাস্থ্যসেবার উন্নয়নে জাপানের ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান
২৭ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যসেবার উন্নয়নে জাপানের ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে...

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
২৭ অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফ...

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স পেল আরো ছয় মাস
২৭ অক্টোবর ২০২৬

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স পেল আরো ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে