গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য কোনো উচ্চাভিলাষী কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগ ও জনগণের অংশগ্রহণে এ লক্ষ্য অর্জন সম্ভব। বৃক্ষরোপণকে আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে গাছের পরিচর্যা ও সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে সরকারের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচিতে বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হয়। এটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ কোনো উদ্যোগ নয়। দেশে ইতোমধ্যে সামাজিকভাবে বৃক্ষরোপণের বিভিন্ন উদ্যোগ ও কাঠামো গড়ে উঠেছে। বিদ্যমান ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করে বৃক্ষরোপণকে ব্যাপক সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অঙ্গীকার করে, তা বাস্তবায়নে বিশ্বাসী। এটি শুধু কাগজে-কলমে থাকা কোনো পরিকল্পনা নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের সময় থেকেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে করণীয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিকল্পনা, গবেষণা ও কাজ হয়েছে। তারই একটি অংশ নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সরকার গঠনের সুযোগ পেলে জনগণের জন্য কী কী করা হবে, সে বিষয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করেই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদেশে কর্মসংস্থান, ওয়ান টিচার ওয়ান ট্যাব এবং ওয়ান স্টুডেন্ট ওয়ান প্ল্যান্টসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের অঙ্গীকারের কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত জুলাই পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪২৬টি গাছ রোপণ করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন উদ্যোগগুলো যথাযথভাবে হিসাবের আওতায় আনা গেলে অর্জনের পরিমাণ আরো বাড়বে।

চট্টগ্রামের পরিবেশগত বৈশিষ্ট্য তুলে ধরে উপদেষ্টা বলেন, পাহাড়, সমতল ও সমুদ্রবেষ্টিত চট্টগ্রাম একটি অনন্য ভূপ্রকৃতির অঞ্চল। তবে এখানে পাহাড়ধসসহ বিভিন্ন পরিবেশগত ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি জেলা ও বিভাগীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা বেশি কার্যকর। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী সংকট। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুর্ভাগ্যজনকভাবে, বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ প্রত্যাশিত মাত্রায় উপকৃত হয়নি। এ অবস্থায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু তহবিল বরাদ্দের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া সদর দপ্তরের এসপিপি কর্নেল খলিল উল্লাহ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানা/ডিসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’
২৭ অক্টোবর ২০২৬

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’

একাত্তরের আলবদর বাহিনীর উত্তরসূরিরা নতুন রূপে আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন গেরিলা...

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৭ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা...

জামালপুরে লিয়নের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৭ অক্টোবর ২০২৬

জামালপুরে লিয়নের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলে...

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া
২৭ অক্টোবর ২০২৬

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে